ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে একের পর এক দুর্ঘটনা : আহত অন্তত ২০

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে একের পর এক দুর্ঘটনা : আহত অন্তত ২০

চ্যানেল নিউজ ডেস্ক : ঘন কুয়াশার কারণে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজং এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় মোট সাতটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে একজন কাভারভ্যানচালক ও একজন বাসচালকসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১টা থেকে শুক্রবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার মধ্যে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এসব দুর্ঘটনা ঘটে। শ্রীনগর উপজেলার ছনবাড়ী ব্রিজের ঢাল, লৌহজং উপজেলার মেদেনীমন্ডল এলাকা এবং ভোরের দিকে শ্রীনগরে কাভারভ্যান ও ট্রাকের সংঘর্ষ—এই তিন স্থানে আলাদা দুর্ঘটনার ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহায়তায় ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে ছনবাড়ী ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এর কিছুক্ষণ পর পেছন থেকে আরেকটি ট্রাক এসে বাসটিকে আঘাত করে। এতে বাসচালকসহ অন্তত ১৬ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের ঢাকা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে, লৌহজং উপজেলার মেদেনীমন্ডল এলাকায় একটি দ্রুতগতির পণ্যবাহী কাভার্ডভ্যান ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

চিকিৎসকদের মতে, অবস্থার অবনতি হওয়ায় ওই দুইজনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আশঙ্কাজনক আহতদের মধ্যে রয়েছেন ট্রাকচালক মো. রিপন মিয়া (৫৫) ও বাসের সুপারভাইজার মো. মানিক মিয়া (৪৪)।

ফায়ার সার্ভিস জানিয়েছে, চালকদের অসতর্কতা, অতিরিক্ত গতি এবং ঘন কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, বৃহস্পতিবার রাত থেকে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় মহাসড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে হাইওয়ে পুলিশ।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
02 January 2026

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে একের পর এক দুর্ঘটনা : আহত অন্তত ২০

নিউজ লিংক কমেন্টসে