হাদি হত্যার বিচার দাবিতে আজ থেকে সারাদেশে ‘মার্চ ফর ইনসাফ

হাদি হত্যার বিচার দাবিতে আজ থেকে সারাদেশে ‘মার্চ ফর ইনসাফ

চ্যানেল নিউজ ডেস্ক : শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে দেশব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি।

কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির নেতাকর্মীরা সরকারের সংশ্লিষ্ট মহল, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করবেন। তাদের উদ্দেশ্য—হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সর্বস্তরের সহযোগিতা আদায় করা।

ইনকিলাব মঞ্চ একই সঙ্গে দাবি জানিয়েছে, ৭ জানুয়ারির মধ্যে হাদির হত্যাকারী ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে অভিযোগপত্র দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই দাবি বাস্তবায়ন না হলে ৭ জানুয়ারির পর থেকে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এমনকি ২২ কর্মদিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন নেতারা।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থানে রূপ নেয়।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, রাজনৈতিক সংলাপ বা বৈঠক হলে তা প্রকাশ্য হতে হবে। গোপন কোনো বৈঠক মেনে নেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের চারপাশে আধিপত্যবাদী চাপ রয়েছে বলেই সংগঠনটি এর বিরোধিতা করছে। ভবিষ্যতে যে কোনো শক্তি যদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে চায়, তাহলে তার বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে।

ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করে আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি তাদের সংগ্রামের পথ দেখিয়ে গেছেন। তার দেখানো পথে এগিয়ে গিয়েই সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

Share this news as a Photo Card

শেয়ার করুন

2 responses to “হাদি হত্যার বিচার দাবিতে আজ থেকে সারাদেশে ‘মার্চ ফর ইনসাফ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
03 January 2026

হাদি হত্যার বিচার দাবিতে আজ থেকে সারাদেশে ‘মার্চ ফর ইনসাফ

নিউজ লিংক কমেন্টসে