২৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

২৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

চ্যানেল নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের বিভিন্ন জেলার ২৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুর কবির রিজভী।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন- ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ফুলবাড়িয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামিম আহমেদ, রাজবাড়ী জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি ও কালুখালী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি কাজী শারমিন আক্তার টুকটুকি, চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব ইমাম হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, কক্সবাজার জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি জাহানারা বেগম ও গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সদস্য মোছা. শিল্পী খাতুন।

অন্যরা হলেন, মৌলভীবাজার জেলা ওলামা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. আব্দুল হাকিম, রাজনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী, কক্সবাজার জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি জাহানারা বেগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এহতেশামুল আজিম, বগুড়া জেলাধীন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি লুৎফুল হায়দার রুমি, উপজেলা বিএনপির সাবেক সদস্য শহিদুল ইসলাম স্বপন, সিরাজুল ইসলাম ও মুশফিকুর রহমান মদন।

এছাড়া সারিয়াকন্দি পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মতিন, পৌর বিএনপির সদস্য সোহেল সরকার, শাহজাহান আলী, লুৎফর রহমান ও সাইফুল ইসলাম নিপুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য ইতোপূর্বে সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মদিনা আক্তার ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সদস্য মতিন বকশের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। তবে আবেদনের প্রেক্ষিতে রোববার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

অন্যদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য ইতোপূর্বে সুনামগঞ্জ জেলাধীন বিশ্বম্বর উপজেলা বিএনপি কর্মী সৈয়দ রমিজ উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে আবেদনের প্রেক্ষিতে রোববার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে। সূত্র : পিএনএস

সিএন/ তিতাস

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
04 January 2026

২৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

নিউজ লিংক কমেন্টসে