দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা : নিহত ২

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা : নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি, চ্যানেল নিউজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অন্য একটি চলন্ত ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কালিতলা এলাকায় একটি বালুবোঝাই ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে বগুড়াগামী অপর একটি বালুবোঝাই চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কেবিনে থাকা দুজনের মৃত্যু হয় এবং আরও দুজন আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর জখম শফিকুলকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি তিনি।

সিএন/তিতাস

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
05 January 2026

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা : নিহত ২

নিউজ লিংক কমেন্টসে