ফিরছেন কর্মস্থলমুখী মানুষ : ফাঁকা রাজধানীতে ক্রমেই বাড়ছে লোকারণ্য

ফিরছেন কর্মস্থলমুখী মানুষ : ফাঁকা রাজধানীতে ক্রমেই বাড়ছে লোকারণ্য

স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চিরচেনা রাজধানী। বেশিরভাগ মানুষই রাজধানী ছেড়ে যায় এবারের কোরবানির ঈদের লম্বা ছুটি থাকার কারণে।

সরেজমিনে দেখা যায়- রাজধানীর বিভিন্ন পয়েন্টে ব্যস্ততম সড়কগুলো এখনো একেবারে ফাঁকা। রাজধানীর মতিঝিল যাত্রাবাড়ী, সায়দাবাদ, গুলিস্তান, শাহাবাগ বাংলা মোটর, কাওরান বাজার, ফার্মগেট, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, নতুন বাজার, বাড্ডা এলাকায় তেমন কোনো যানবাহন দেখা যায়নি।

ঈদুল আজহার ছুটি শেষ হবে আগামী শনিবার (১৪ জুন)। রোববার থেকেই রাজধানীতে নগরবাসী প্রবেশ করবে। রাস্তার পাশের দোকানপাট মার্কেট গুলো বেশিরভাগই বন্ধ রয়েছে। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে প্রতিদিনই কর্মজীবী মানুষ ঢাকা আসতে শুরু করেছে।

তবে রাজধানীর বিভিন্ন মোড়ে অনেকটাই অলস সময় পার করতে দেখা গেছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদেরও। তবে তাদের কাজের চাপ কমলেও সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। আগামী শনিবারব এবং রোববার থেকেই পুরোপুরি যানবাহনের চাপ থাকবে বলে ধারণা করছেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যরা।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
13 June 2025

ফিরছেন কর্মস্থলমুখী মানুষ : ফাঁকা রাজধানীতে ক্রমেই বাড়ছে লোকারণ্য

নিউজ লিংক কমেন্টসে