প্রচন্ড শীতে কাঁপছে চুয়াডাঙ্গা : তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

প্রচন্ড শীতে কাঁপছে চুয়াডাঙ্গা : তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

চুয়াডাঙ্গা প্রতিনিধি, চ্যানেল নিউজ : চুয়াডাঙ্গা জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ছয়টায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
সূত্র জানায়, গত কয়েকদিন ধরে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছিল। এ সময় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। মঙ্গলবার সকালে তাপমাত্রা আরও কমে ৭.৫ ডিগ্রিতে নেমে আসে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।
তিনি আরও জানান, একদিনের ব্যবধানে তাপমাত্রা ১.৭ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। হিম শীতল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা অনেক বেশি অনুভূত হচ্ছে।
এই অবস্থায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। এতো শীত যার কারণে সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। ঠান্ডা বাতাস বইতে থাকায় শীতের অনুভূতি আরও বেড়েছে।
গরম কাপড় পরেও অনেকের পক্ষে শীত থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে পড়েছে। পথচারী সবুজ মিয়া বলেন, সন্ধ্যার পর থেকেই প্রচণ্ড শীত অনুভূত হয়।
ভ্যানচালক রাশেদ মিয়া জানান, একাধিক শীতের কাপড় পরলেও শরীর গরম হচ্ছে না। শরীরের কোনো অংশ খোলা রাখলেই ঠান্ডায় জসে যাচ্ছি। শীতের কারণে সকাল থেকে বের হলেও যাত্রী পাচ্ছেন না।
শিক্ষার্থী হালিমা বলেন, সকালে পানিতে হাত দেওয়াই কষ্টকর হয়ে পড়েছে। বরফের মতো ঠান্ডা পানিতে পড়াশোনার জন্য বাইরে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে।
শীতের প্রভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। বিশেষ করে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ বেশি দেখা যাচ্ছে। সূত্র : দেশ রূপান্তর

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
06 January 2026

প্রচন্ড শীতে কাঁপছে চুয়াডাঙ্গা : তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

নিউজ লিংক কমেন্টসে