ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছোট ভাইয়ের ঘুসিতে বড় ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছোট ভাইয়ের ঘুসিতে বড় ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ছোট ভাইয়ের ঘুসিতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ পওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার ৫ জানুয়ারি দিবাগত রাতে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল পূর্ব পাড়া গ্রামে। নিহত মিঠুন মিয়া (৩৫) পাকশিমুল পূর্বপাড়া গ্রামের মোঃ আঙুর মিয়ার ছেলে।
সূত্রে জানা গেছে, পাকশিমুল পূর্ব পাড়া গ্রামের মিঠুন মিয়ার সঙ্গে তার ছোট ভাই ইমরান মিয়ার পূর্ব শত্রুতা ছিল। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে বাড়িতে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ছোট ভাই ইমরান বড় ভাই মিঠুন মিয়ার বুকে ঘুসি মারলে মিঠুন মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনেরা মিঠুন মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
06 January 2026

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছোট ভাইয়ের ঘুসিতে বড় ভাইয়ের মৃত্যু

নিউজ লিংক কমেন্টসে