তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন সাবেক ৩ সেনা কর্মকর্তা

তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন সাবেক ৩ সেনা কর্মকর্তা

চ্যানেল নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমে অভিজ্ঞতা ও পেশাদারিত্বকে গুরুত্ব দিয়ে তিনজন সাবেক সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন এই নিয়োগের মাধ্যমে তার নিরাপত্তা, প্রটোকল ও সমন্বয় কার্যক্রমকে আরো সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এতে মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহকে পরিচালক (নিরাপত্তা), মেজর (অব.) মইনুল হোসেনকে পরিচালক (প্রটোকল) এবং ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজমকে পরিচালক (সমন্বয়) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিএন/ তিতাস

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
06 January 2026

তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন সাবেক ৩ সেনা কর্মকর্তা

নিউজ লিংক কমেন্টসে