বাংলাদেশ-পাকিস্তান বিমানবাহিনীর বৈঠকে যুদ্ধবিমান নিয়ে আলোচনা

বাংলাদেশ-পাকিস্তান বিমানবাহিনীর বৈঠকে যুদ্ধবিমান নিয়ে আলোচনা

চ্যানেল নিউজ ডেস্ক : ইসলামাবাদে বাংলাদেশ ও পাকিস্তানের বিমানবাহিনী প্রধানদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের বিমানবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়। জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান সংগ্রহের সম্ভাবনাও বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

পাকিস্তানের সামরিক জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, মঙ্গলবার বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবরের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশি প্রধানকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

বৈঠকে অপারেশনাল সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন, এয়ারোস্পেস ও মহাকাশ খাতে যৌথ সহযোগিতার বিষয়গুলোও আলোচনায় আসে। পাকিস্তান বিমানবাহিনীর প্রধান বিভিন্ন পর্যায়ের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ, সুপার মুশশাক প্রশিক্ষণ বিমান সরবরাহ এবং দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধ-অভিজ্ঞতা ও অপারেশনাল দক্ষতার প্রশংসা করেন। তিনি পুরনো বিমান বহরের রক্ষণাবেক্ষণ, আকাশ নজরদারি সক্ষমতা বৃদ্ধি এবং এয়ার ডিফেন্স রাডার সিস্টেম একীভূত করার বিষয়ে সহযোগিতা চান।

সফরের অংশ হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দল ন্যাশনাল আইএসআর অ্যান্ড ইন্টিগ্রেটেড এয়ার অপারেশনস সেন্টার, পিএএফ সাইবার কমান্ড এবং ন্যাশনাল অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্কসহ পাকিস্তান বিমানবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করে।

বিবৃতির শেষাংশে বলা হয়, এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের প্রতিফলন এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার ও দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার যৌথ অঙ্গীকারের বহিঃপ্রকাশ।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
06 January 2026

বাংলাদেশ-পাকিস্তান বিমানবাহিনীর বৈঠকে যুদ্ধবিমান নিয়ে আলোচনা

নিউজ লিংক কমেন্টসে