শৈত্যপ্রবাহ নিয়ে সারাদেশে বড় দুঃসংবাদ

শৈত্যপ্রবাহ নিয়ে সারাদেশে বড় দুঃসংবাদ

চ্যানেল নিউজ ডেস্ক : সারাদেশে জেঁকে বসেছে শীত। আজ দেশের ২৪ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি। চলতি মাসে আরও কিছুদিন শৈত্যপ্রবাহ চলতে পারে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এই তথ্য জানিয়েছে।

তিনি বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর পাশাপাশি আট জেলা, অর্থাৎ গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতেও বইছে শৈত্যপ্রবাহ।

রংপুর ও রাজশাহী বিভাগে জেলার সংখ্যা ১৬। তাই সব মিলিয়ে আজ ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল দেশের ৪৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল।

এই শৈত্যপ্রবাহ আর কয় দিন চলবে—এমন প্রশ্নের উত্তরে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন চলতে পারে। এতে নতুন নতুন জেলা যুক্ত হতে পারে আবার কিছু জেলা বাদ পড়তে পারে। তবে শৈত্যপ্রবাহ দ্রুত যাচ্ছে না। এক সপ্তাহের বেশি সময় ধরে তা চলতে পারে।

সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিএন/ তিতাস

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
08 January 2026

শৈত্যপ্রবাহ নিয়ে সারাদেশে বড় দুঃসংবাদ

নিউজ লিংক কমেন্টসে