এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত

এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত

চ্যানেল নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বন্ধ রয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম। তবে চলতি মাসেই এনআইডি সংশোধন কার্যক্রম চালু করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোটার তালিকা ও প্রার্থীর তথ্য যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। পোস্টাল ব্যালট প্রিন্টের কাজ চলমান, ১৮ জানুয়ারির মধ্যে শেষ হবে এই কাজ। এর পরেই চালু হবে এনআইডি সংশোধন কার্যক্রম।

এর আগে, গত ২৪ নভেম্বর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম জানিয়েছিলেন, ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় এনআইডি সংশোধন কার্যক্রম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বন্ধ থাকবে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
08 January 2026

এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত

নিউজ লিংক কমেন্টসে