ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ১ কোটি ৫০ লক্ষ টাকার অবৈধ শাড়ী জব্দ করা হয়েছে এবং ২ জনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার এসব মালামাল জব্দ করা হয়েছে।
সূত্র জানায়, আজ শুক্রবার ৯ জানুয়ারি তারিখ সকাল সাড়ে ১০ টার দিকে ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়ান এর দায়িত্বপূর্ণ কসবা সীমান্ত এলাকায় একটি চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার দক্ষিণ চকবস্তা গ্রামের মৃত ধন মিয়া এর পুত্র আনোয়ার হোসেন এবং মোহাম্মদ মনির হোসেন কে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ীসহ আটক করা হয়। জব্দকৃত শাড়ীর মূল্য প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা।
এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে আসামীসহ এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।
https://shorturl.fm/nDwiX