সম্পাদক-সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

সম্পাদক-সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

চ্যানেল নিউজ ডেস্ক : গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেই দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও মিডিয়া নির্বাহীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ সময় নানা বাস্তবতা ও রাজনৈতিক কারণে দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সরাসরি দেখা বা শুভেচ্ছা বিনিময়ের সুযোগ হয়নি। সেই শূন্যতা পূরণ করতেই দলের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

যুক্তরাজ্যে প্রায় দেড় যুগ নির্বাসিত জীবন কাটানোর পর গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পাঁচ দিনের মাথায় ৩০ ডিসেম্বর তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেন।

শনিবার (৯ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিনই আজ গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন তিনি।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
10 January 2026

সম্পাদক-সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

নিউজ লিংক কমেন্টসে