বিমান বিধ্বস্তে প্রাণ গেল জনপ্রিয় সংগীতশিল্পীর

বিমান বিধ্বস্তে প্রাণ গেল জনপ্রিয় সংগীতশিল্পীর

চ্যানেল নিউজ ডেস্ক : কলম্বিয়ার মধ্য পূর্বাঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী ইয়েসন জিমেনেজ। এ ঘটনায় নিহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় সময় শনিবার (১০ জানুয়ারি) দেশটির পাইপা ও ডুইকাম এলাকার মাঝামাঝি এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটে। খবর পেয়ে উদ্ধারকারী সদস্য ও পুলিশ আহতদের উদ্ধার করেছে।

কলম্বিয়া ওয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, ব্যক্তিগত বিমানে মেডেলিনে যাচ্ছিলেন ইয়েসন। সেখান থেকে রোববার (১১ জানুয়ারি) রাতে তার আরেকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মারিনিলায় যাওয়ার কথা ছিল।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রানওয়ের শেষ প্রান্তে পড়ে যায়। একটি ভিডিওতে দুর্ঘটনার কিছুক্ষণ আগে রানওয়েতে দেখা গেছে।

এদিকে দুর্ঘটনার কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কারিগরি দুর্ঘটনা তদন্ত অধিদপ্তর প্রমাণ সংগ্রহসহ আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া সক্রিয় করেছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
12 January 2026

বিমান বিধ্বস্তে প্রাণ গেল জনপ্রিয় সংগীতশিল্পীর

নিউজ লিংক কমেন্টসে