মোহাম্মদ ফজলুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিশেষ প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির হাতে ওয়ারেন্ট ভূক্ত ৩ আসামী গ্রেফতার হয়েছে। আজ ১৩ জানুয়ারি মঙ্গলবার রাত ৮ টার সময় সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকা খাদলা বিওপির সীমান্ত পিলার ২০৪৯/৭-এস এর শূন্য (০) লাইন হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়া নামক স্থানে বাংলাদেশ হতে ভারতে পলায়নের প্রাক্কালে নিম্নবর্ণিত ৩ জন বাংলাদেশী হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ সাইদুর রহমান (২৪), শাফিউল জান্নাত প্রকাশ সিয়াম (১৯) উভয়ের পিতা মোহাম্মদ সবুজ মিয়া, গ্রাম-জগতপুর (নাগরবাড়ি), থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা ও শাহারিয়ার নাজিম জয় (১৯), পিতা-আব্দুল কাদের, গ্রাম-বাঁশমঙ্গল, থানা- কোতোয়ালী, জেলা-কুমিল্লা কে আটক করেন।
উল্লেখ্য যে, আসামীগণ কুমিল্লা জেলার বুড়িচং থানার জগতপুর (নাগরবাড়ি) গ্রামের মৃত জাহাঙ্গীর আলম এর কন্যা ফাহিমা আক্তার আখি (২৩) এর হত্যাকারী বলে বুড়িচং থানা সূত্রে জানা যায়। যার মামলা নং ০৯ (ধারা-১৪৩/ ৪৪৭/ ৪৪৮/ ৩২৩/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ৩০২ / ১১৪/ ৫০৬/৩৪ প্যানাল কোড) তারিখ ১২ জানুয়ারি ২০২৬। উক্ত আসামীদেরকে কুমিল্লা জেলার বুড়িচং থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে উপরোক্ত এসকল ওয়ারেন্টভূক্ত আসামীদেরকে আটক করা হয়েছে।
Leave a Reply