মোহাম্মদ ফজলুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিশেষ প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) শহরের সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের মিলনায়তনে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের উদ্যোগে এই আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিজিডিসিএল’র মহাব্যবস্থাপক (প্রশাসন ডিভিশন) নাহিদ বানী ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের আমির মো. মোবারক হোসেন আকন্দ, বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল হক খোকন, সহ-সভাপতি এ বি এম মমিনুল হক, সাবেক পৌর মেয়র মোহাম্মদ হাফিজুর রহমান মোল্লা কচি ও ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুল্লাহ। সভায় বাখরাবাদের পক্ষে বক্তব্য দেন কম্পানির মহাব্যবস্থাপক (সার্ভিস ও বিপণন প্রকৌশলী মর্তুজা রহমান খান, মহাব্যবস্থাপক (অপারেশন এন্ড মেইন্টেনেন্স) প্রকৌশলী মোহাম্মদ জাহিদুর রেজা। পেট্রোবাংলার পক্ষ থেকে একাধিক বক্তা আলোচনা করেন।
গণশুনানিতে বক্তারা দাবি করেন, তিতাস গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার গ্রাহকদের ন্যায্য ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করবে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার, নতুন সংযোগের জন্য ডিমান্ড নোট অনুযায়ী টাকা জমার পরও সংযোগ না দেয়ার বিষয়গুলো সমাধানের জন্য ব্যবস্থা নিতে হবে। এছাড়া, দেশি ও বিদেশি চোরাই গ্যাস সরবরাহ বন্ধ করার পাশাপাশি বাখরাবাদ গ্যাসকে পুনরায় ‘তিতাস’ নামে নামকরণের আহ্বান জানান।
বিজিডিসিএলের পক্ষ থেকে জানানো হয়, জেলায় অতিরিক্ত দুই মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বৃদ্ধি করা হবে এবং অপচয় ও লিকেজ রোধে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a Reply