নাহিদের নির্বাচনি অফিসে গুলির ঘটনা সত্য নয়

নাহিদের নির্বাচনি অফিসে গুলির ঘটনা সত্য নয়

চ্যানেল নিউজ ডেস্ক : রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক অফিসসংলগ্ন এলাকায় গুলির ঘটনা ঘটেছে। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলির ঘটনার যে তথ্য গণমাধ্যমে এসেছে, তা সত্য নয়।

 

বুধবার (১৪ জানুয়ারি) এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম এক বিজ্ঞপ্তিতে বলেছেন, বাড্ডায় ৩৮ নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল (মঙ্গলবার) গুলির ঘটনা ঘটে। এটি নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়।

এ ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে প্রাথমিকভাবে মনে করছে এনসিপি।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রাশিদুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
14 January 2026

নাহিদের নির্বাচনি অফিসে গুলির ঘটনা সত্য নয়

নিউজ লিংক কমেন্টসে