হামলার প্রতিবাদ ও টিকিট কালোবাজারমুক্ত ব্রাহ্মণবাড়িয়ার দাবিতে প্রতিবাদী সমাবেশ

হামলার প্রতিবাদ ও টিকিট কালোবাজারমুক্ত ব্রাহ্মণবাড়িয়ার দাবিতে প্রতিবাদী সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, চ্যানেল নিউজ ; ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ এবং কালোবাজারমুক্ত ব্রাহ্মণবাড়িয়ার দাবিতে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সংগঠনটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে টিকিট বিক্রিতে অনিয়ম ও কালোবাজারি চলে আসছে। এসব অনিয়ম বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় কালোবাজারিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

বক্তারা আরও বলেন, সোমবার রাতে টিকিট কালোবাজারির বিরুদ্ধে প্রতিবাদ করায় ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক সাবের হোসাইনের ওপর কালোবাজারিরা হামলা চালায়। এই হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং প্রতিবাদী কণ্ঠরোধের অপচেষ্টা।

সমাবেশ থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে সুশৃঙ্খল, নিরাপদ ও যাত্রীবান্ধব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালনা কমিটির সদস্য আরিফ বিল্লাহ আজিজি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম আরিফ এবং এনসিপির সিনিয়র সদস্য সচিব শাহিল খান।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
14 January 2026

হামলার প্রতিবাদ ও টিকিট কালোবাজারমুক্ত ব্রাহ্মণবাড়িয়ার দাবিতে প্রতিবাদী সমাবেশ

নিউজ লিংক কমেন্টসে