ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দূর্ঘটনায় নিহত ২ : আহত ১০

ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দূর্ঘটনায় নিহত ২ : আহত ১০

চ্যানেল নিউজ ডেস্ক : সিলেটের ওসমানীনগরে বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল ৭ টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় এবং আরও অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনায়েম মিয়া জানান, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
17 January 2026

ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দূর্ঘটনায় নিহত ২ : আহত ১০

নিউজ লিংক কমেন্টসে