আশুগঞ্জে একীভূত ৫ ব্যাংকের গ্রাহকের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আশুগঞ্জে একীভূত ৫ ব্যাংকের গ্রাহকের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

তানভীর হাসান তৌফিক, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : আমানতের টাকা দ্রুত ফেরত সহ মুনাফার হেয়ার কার্ট দাবিতে মানববন্ধন করেছেন একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা।

মঙ্গলবার সকালে আশুগঞ্জের মুন্সিমার্কেট এক্সিম ব্যাংকের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, টাকা ফেরত দেয়ার নিশ্চয়তা গেজেট আকারে প্রকাশসহ সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম দ্রুত চালু করতে হবে। পাশাপাশি, জানুয়ারির মধ্যে দাবি না মানলে, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে উপস্থিত আমানতকারীরা বলেন, লুটপাটকারীদের দায় আমরা মেনে নব না”! গ্রাহকদের কষ্টার্জিত অর্থ ফেরতের চেষ্টা করেও দিনের পর দিন ব্যাংকে ঘুরে দিশে হারা অভিযোগ তাদের। গ্রাহকেরা দাবি করেন,যারা অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে ব্যাংকগুলোকে ক্ষতিগ্রস্ত করেছেন তাদের দায়বার সাধারণ গ্রাহকদের ওপর চাপানো যাবেনা।

মানববন্ধনে তারা বিশেষ করে উল্লেখ করেন, ২০২৪ ও২০২৫ সালের আমানত মুনাফার ক্ষেত্রে কোনো হেয়ারকাট মেনে নেওয়া হবে না।
প্রত্যেক গ্রাহককে সম্পূর্ণ অর্থ দ্রুত ফেরত দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।

মানববন্ধন শেষে কয়েকজন গ্রাহকদের পক্ষে থেকে আশুগঞ্জ এক্সিম ব্যাংকে গেলে ব্যাংকের ভেতরে তালা দিয়ে গ্রাহকদেরকে ব্যাংকের ভেতরে প্রবেশকরতে বাঁধা দেন।
পরে গ্রাহকদের তুফের মুখে পরে এক্সিম ব্যাংক আশুগঞ্জ শাখার ম্যানেজারের হস্তক্ষেপ গ্রাহকরা ব্যাংকের ভেতরে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

মেনেজার বলেন, আশুগঞ্জের প্রায় ৭০০ গ্রাহকদের প্রায় দেড়শত কৌটি টাকার মত জমাকৃত আমানত রয়েছে।
গ্রাহকদের টাকা যাতে দ্রুত ফেরত দেওয়া হয় কতৃপক্ষের কাছে বিশেষ দরখাস্ত করেন।
ব্যাংক মেনেজার গ্রাহকদের কষ্টের কথা বিবেচনা দুঃখ প্রকাশ করে তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য বলেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
20 January 2026

আশুগঞ্জে একীভূত ৫ ব্যাংকের গ্রাহকের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

নিউজ লিংক কমেন্টসে