পিঠ চুলকিয়ে ঘণ্টায় আয় ১২ হাজার টাকা!

পিঠ চুলকিয়ে ঘণ্টায় আয় ১২ হাজার টাকা!

চ্যানেল নিউজ ডেস্ক : পিঠে হঠাৎ চুলকানি উঠলে যতক্ষণ না মনের সুখে চুলকানো যায়, ততক্ষণ যেন শান্তি আসে না। এ জন্য বাড়ির বড়রা প্রায়ই ছোটদের ডাক দেন ‘পিঠটা একটু চুলকে দে তো!’ এই সাধারণ আবদার থেকেই জন্ম নিয়েছে এক অভিনব পেশা, যার মাধ্যমে ঘণ্টায় রোজগার করা যাচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার টাকা।

শুনতে অবাক লাগলেও এটি বাস্তব। বিদেশের বিভিন্ন দেশে এখন জনপ্রিয় হয়ে উঠছে ‘স্ক্র্যাচ থেরাপি’ নামের এক বিশেষ সেবা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে প্রশিক্ষিত পেশাদাররা স্টুডিও ও স্পা-তে নির্দিষ্ট সময় ধরে পিঠ বা শরীর চুলকে দেওয়ার সেশন পরিচালনা করছেন।

এই থেরাপির জন্য গ্রাহকদের ঘণ্টাপ্রতি গুনতে হচ্ছে প্রায় ১০০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ হাজার ২০০ টাকারও বেশি। ঠিক যেমনভাবে মানুষ ম্যাসাজ বা ফেসিয়ালের জন্য অ্যাপয়েন্টমেন্ট করেন, তেমনভাবেই ‘স্ক্র্যাচিং সেশন’-এর সময় বুক করেন তারা।

তবে এটি সাধারণ চুলকানি নয়। এই থেরাপিতে নখের হালকা ও নিয়ন্ত্রিত স্পর্শ ব্যবহার করা হয়। পিঠ, ঘাড় কিংবা মাথার ত্বকে ধীর গতিতে নখ বোলানোর মাধ্যমে স্নায়ুতন্ত্রকে শিথিল করা হয়। উদ্দেশ্য শরীর ও মনের ওপর আরামদায়ক প্রভাব সৃষ্টি করা।

গবেষণায় দেখা গেছে, স্ক্র্যাচ থেরাপিতে ত্বক ও মস্তিষ্কের পারস্পরিক যোগাযোগকে কাজে লাগানো হয়। ত্বকে আলতো আঁচড় সংবেদী স্নায়ুকে সক্রিয় করে, যা মস্তিষ্কে আরামের সংকেত পাঠায়। এর ফলে এন্ডরফিন ও সেরোটোনিনের মতো ‘হ্যাপি হরমোন’ নিঃসৃত হয়, যা মানসিক চাপ কমাতে, মেজাজ ভালো রাখতে এবং ঘুমের সমস্যায় সহায়ক ভূমিকা রাখে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
21 January 2026

পিঠ চুলকিয়ে ঘণ্টায় আয় ১২ হাজার টাকা!

নিউজ লিংক কমেন্টসে