একযোগে ৫৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি

একযোগে ৫৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি

চ্যানেল নিউজ ডেস্ক : বিদ্রোহী প্রার্থী হওয়ায় আরো ৫৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। যদিও দলটি বলছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তাদেরকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে জোটের শরিকদের আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় ১৩ জনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়।

বুধবার (২১ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহল কবির রিজভী এ তথ্য জানান।

তিনি বলেন, এই পর্যন্ত যাদের তথ্য পাওয়া গেছে তাদের করা হয়েছে। আরো তথ্য পাওয়া গেলে বাকিদেরও বহিষ্কার করা হবে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
21 January 2026

একযোগে ৫৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি

নিউজ লিংক কমেন্টসে