আজ রাত থেকে ব্যালট ছাপা শুরু

আজ রাত থেকে ব্যালট ছাপা শুরু

চ্যানেল নিউজ ডেস্ক : আগামী ১২ ফেব্রুয়ারি দেশের সবকটি আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

নির্বাচন কমিশনের সচিবের উদ্ধৃতি দিয়ে প্রেসসচিব বলেন, পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা ইতোমধ্যে সমাধান হয়েছে। ফলে ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, বুধবার মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হবে।

শফিকুল আলম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গণনার ক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগতে পারে। সংসদ নির্বাচন এবং গণভোটের ব্যালট একসঙ্গে গণনা করতে হওয়ায় ভোটকেন্দ্রগুলোতে ফল ঘোষণা বিলম্বিত হতে পারে বলেও জানান তিনি।

বডি অন ক্যামেরার ছবি পেয়ে কুইক রেসপন্স করা হবে বলেও জানান তিনি। শফিকুল আলম বলেন, ‘২৫ হাজার ৫০০ বডি অন ক‍্যাম থাকবে পুলিশের কাছে। এর ফুটেজ সুরক্ষা অ‍্যাপে যুক্ত হবে, যা দেখে কুইক রেসপন্স নিশ্চিত করা হবে।’

ভোটের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারেও তিনি তাগিদ দিয়েছেন বলে জানান প্রেসসচিব।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
21 January 2026

আজ রাত থেকে ব্যালট ছাপা শুরু

নিউজ লিংক কমেন্টসে