১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : প্রেস সচিব

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : প্রেস সচিব

চ্যানেল নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

প্রেসসচিব বলেন, ‘উপদেষ্টা পরিষদের সভায় ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটির প্রস্তাব গৃহীত হয়েছে।

আর শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য এই ছুটি ১০ ও ১১ ফেব্রুয়ারি।’

এদিকে নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ছুটি থাকবে। পরবর্তী দুই দিন (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
22 January 2026

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : প্রেস সচিব

নিউজ লিংক কমেন্টসে