সৈয়দ আবদাল আহামেদ এর সাথে নাসিরনগর প্রেসক্লাবের মতবিনিময়

সৈয়দ আবদাল আহামেদ এর সাথে নাসিরনগর প্রেসক্লাবের মতবিনিময়

নাসিরনগর প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলায় জাতীয় গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সৈয়দ আব্দাল আহমেদ এর সাথে নাসিরনগর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৩১শে জানুয়ারি (শনিবার) ৩ টার দিকে নাসিরনগর প্রেসক্লাব প্রাঙ্গণে প্রেসক্লাবের সভাপতি আছমত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব, জাতীয় প্রেসক্লাবের সাবেক ২বারের সাধারণ সম্পাদক, জাতীয় গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আব্দাল আহমেদ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাংবাদিক আদেশ চন্দ্র দেব, সুজীত কুমার চক্রবর্তী, কুমার প্রদীপ, আব্দুল কাদের সেন্টু, আশিকুর রহমান চৌধুরী পনি, তাকিউল ইসলাম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক তন্ময় আহমেদ, তোফাজ্জল মিয়া, ওয়ালী রহমান, সাইফুল ইসলাম।

প্রধান অতিথি সৈয়দ আব্দাল আহমেদ তার বক্তব্য বলেন, সাংবাদিকদের এই মহান পেশায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্ব রাখতে হবে যাতে সাংবাদিকদের লিখনীর মাধ্যমে দেশ ও জাতি কল্যাণ বয়ে আনে এবং সঠিক খবরটি মানুষ জানতে পারে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “সৈয়দ আবদাল আহামেদ এর সাথে নাসিরনগর প্রেসক্লাবের মতবিনিময়”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
01 February 2026

সৈয়দ আবদাল আহামেদ এর সাথে নাসিরনগর প্রেসক্লাবের মতবিনিময়

নিউজ লিংক কমেন্টসে