আখাউড়ায় স্বামীর সাথে বাকবিতন্ডা; ফাঁসিতে ঝুলন্ত মরদেহ

আখাউড়ায় স্বামীর সাথে বাকবিতন্ডা; ফাঁসিতে ঝুলন্ত মরদেহ

স্বামীর সাথে বাকবিতন্ডা
স্বামীর সাথে বাকবিতন্ডায় লাশ হলো দুই মাসের অন্তঃস্বত্তা

জহিরুল ইসলাম সাগর, চ্যানেল নিউজঃ স্বামীর সাথে বাকবিতণ্ডা! হাতের মেহেদী মুছার আগেই ২ মাসের গর্ভবতী গৃহবধুর ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার
আখাউড়া কলেজ পাড়ায় পারিবারিক কলহের জের ধরে তাহসিন আহমেদ ফারহা নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার অত্র পৌরসভার কলেজপাড়ায় টিএন্ডটি অফিসে পাশের এলাকায় নিহত ফারহার পিতার বাড়ী থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ফারহার পিতার নাম মো. শামীম মিয়া।
জানা গেছে গৃহবধূ ফারহার গত ৩ মাস আগে মোগড়া ইউপির ধাতুরপহেলা গ্রামের বাসিন্দা আব্বাস মিয়ার পুত্র মো. মতিন মিয়ার সাথে বিয়ে হয়। ফারহা ২ মাসের অন্তঃসত্ত্বা। গতকাল ফারহা তার স্বামী মতিন মিয়ার সাথে ঝগড়া করে তার বাপের বাড়ি কলেজ পাড়া চলে আসে। এরপর সকালে নিজের ওরনা ফ্যানের সাথে পেছিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
ধাতুরপহেলার ইউপি সদস্য আলমগীর মিয়া বলেন, এ ঘটনায় আজ সকালে মতিন মিয়া কে তার স্ত্রী অসুস্থতার কথা বলে শ্বশুর বাড়ীর লোকজন ডেকে এনে মারধর করে পুলিশে দেওয়ার চেষ্টা করে।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ওসি(তদন্ত) মো. তানভীর আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্ততি প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
01 February 2026

আখাউড়ায় স্বামীর সাথে বাকবিতন্ডা; ফাঁসিতে ঝুলন্ত মরদেহ

নিউজ লিংক কমেন্টসে