ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ : উৎপত্তিস্থল সাতক্ষীরায়

ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ : উৎপত্তিস্থল সাতক্ষীরায়

চ্যানেল নিউজ ডেস্ক : দেশে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরও বিষয়টি নিশ্চিত করেছে। আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। বিজ্ঞপ্তিতে এটিকে ‘হালকা’ শ্রেণির হিসেবে উল্লেখ করা হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়ায়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র, ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৭৫ কিলোমিটার।

ইউরোপীয় ইউনিয়নের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টারের (ইএমএসসি) তথ্য বলছে, ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। আর কেন্দ্র ছিল সাতক্ষীরা থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ : উৎপত্তিস্থল সাতক্ষীরায়”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
03 February 2026

ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ : উৎপত্তিস্থল সাতক্ষীরায়

নিউজ লিংক কমেন্টসে