স্বাস্থ্যব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরার সাহসী উদ্যোগ নিতে চান রুমিন ফারহানা

স্বাস্থ্যব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরার সাহসী উদ্যোগ নিতে চান রুমিন ফারহানা

চ্যানেল নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তিনি তার চিকিৎসা সরকারি হাসপাতাল থেকেই গ্রহণ করবেন। একই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনা ও অবক্ষয়ের চিত্র নিজ চোখে দেখার আগ্রহ প্রকাশ করেন।

তিনি আজ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নে একটি জনসভায় এসব কথা বলেন।
এক বক্তব্যে রুমিন ফারহানা বলেন, “আমি দেখব কিভাবে বছরের পর বছর ধরে হাসপাতালগুলোর অবক্ষয় ঘটছে। সাধারণ মানুষ কী ধরনের সেবা পাচ্ছে এবং কোথায় সমস্যাগুলো রয়ে গেছে—সেগুলো সরাসরি পর্যবেক্ষণ করাই আমার উদ্দেশ্য।” তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতের এই অবনতি কোনো একদিনের ফল নয়, বরং দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার পরিণতি। জনগণের করের টাকায় পরিচালিত হাসপাতালগুলোতে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
 ব্যারিস্টার রুমিন ফারহানার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই তার এই সিদ্ধান্তকে সরকারি স্বাস্থ্যব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরার সাহসী উদ্যোগ হিসেবে দেখছেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
05 February 2026

স্বাস্থ্যব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরার সাহসী উদ্যোগ নিতে চান রুমিন ফারহানা

নিউজ লিংক কমেন্টসে