সরকারি প্রশিক্ষণ হবে সমস্যা সমাধানমুখী : প্রধান উপদেষ্টা

সরকারি প্রশিক্ষণ হবে সমস্যা সমাধানমুখী : প্রধান উপদেষ্টা

চ্যানেল নিউজ ডেস্ক : সরকারি সেবা প্রদানে এবং সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না বলে কড়া বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনা ও দক্ষতা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়িত হয় এবং ফাইল আটকে থাকার সংস্কৃতি বন্ধ হয়। নাগরিকদের কাছে সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক মূল্যায়নসংক্রান্ত একটি প্রতিবেদন হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) এই প্রতিবেদন জমা দেয়।

গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের ৯ম সভায় জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নের নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনার আলোকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর কারিগরি সহায়তায় জিআইইউ এই মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করে।

প্রাথমিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠানকে এই মূল্যায়নের আওতায় আনা হয়েছে। সেগুলো হলো– বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), বিসিএস প্রশাসন একাডেমি, বিয়াম ফাউন্ডেশন, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা) এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “সরকারি সার্ভিস ও কোনো প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না, এটি আমাদের প্রশিক্ষণের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। লক্ষ্য একটাই, নাগরিক কোনো ব্যক্তির কাছে বা সরকারের কাছে যাবে না; বরং সরকারের সেবা পৌঁছে যাবে নাগরিকের কাছে।”

তিনি আরও বলেন, অনেক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ভবন থাকলেও দক্ষ লোক নেই বা প্রশিক্ষণ পদ্ধতি পুরনো। তাই প্রশিক্ষণ প্রথাকে গৎবাঁধা না রেখে ‘সমস্যা সমাধানমুখী’ বা প্র্যাকটিক্যাল হতে হবে। কর্মকর্তাদের মূল্যায়নে নম্বর ও ইনসেনটিভ প্রদানের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে র‍্যাংকিং করারও প্রস্তাব দেন তিনি।

প্রতিবেদন প্রণয়নের সময় একাডেমিয়া, প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ওয়ার্কিং ও স্টিয়ারিং কমিটির মতামত নেওয়া হয়েছে। এতে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর গুণগত মান বৃদ্ধির জন্য পর্যায়ভিত্তিক সুপারিশমালা অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করা হচ্ছে, এই সুপারিশ বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং জনসেবা আরও কার্যকর হবে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
05 February 2026

সরকারি প্রশিক্ষণ হবে সমস্যা সমাধানমুখী : প্রধান উপদেষ্টা

নিউজ লিংক কমেন্টসে