ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাটে অগ্নিকান্ড : ২ লক্ষাধিক টাকার ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাটে অগ্নিকান্ড : ২ লক্ষাধিক টাকার ক্ষতি

পাপেল মাহমুদ, স্টাফ রিপোর্টার, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাটে অগ্নিকান্ড ঘটেছে। অগ্নিকান্ডে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাট বাজারে  পশ্চিম উত্তর পাশে অবস্থিত ভাই ভাই ভ্যারাইটিজ স্টোরে আজ দুপুর আনুমানি আড়াইটার সময় আগুন লাগে। এ সময় দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দোকানের পাশেই রয়েছে ময়লা আবর্জনার স্তুপ। ময়লা আবর্জনার স্তুপ থেকেই আগুনের সূত্রপাত।
এলাকাবাসী জানায়, জায়গাটিতে সবাই ময়লা ফেলে পরিবেশ বিনষ্ট করছে। সবাই সচেতন হলে দূর্ঘটনা এড়ানো সম্ভব।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
06 February 2026

ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাটে অগ্নিকান্ড : ২ লক্ষাধিক টাকার ক্ষতি

নিউজ লিংক কমেন্টসে