ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা 

চ্যানেল নিউজ ডেস্ক : আট বিভাগের ৪৫টি জেলায় ৩ হাজার ১১৫টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। সর্বশেষ দুই দিন আগে আইনশৃঙ্খলা বাহিনী এ তালিকা তৈরি করেছে। রংপুর বিভাগে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৪৫টি। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে ১৪টি, ঠাকুরগাঁও-১ ও ৩ আসনে ৯৫টি, লালমনিরহাট-১ আসনে ৪০টি, রংপুর-৩ ও ৪ আসনে ৬৪টি এবং গাইবান্ধা-৫ আসনে ৩২টি।

রাজশাহী বিভাগে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৩২৬টি। এর মধ্যে বগুড়া-২, ৪ ও ৫ আসনে ৯৮টি, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ২৫টি, রাজশাহী-১ ও ২ আসনে ৭১টি, নাটোর-১ আসনে ১৩টি, সিরাজগঞ্জ-১, ২ ও ৪ আসনে ৯৯টি এবং পাবনা-১ ও ৩ আসনে ২০টি।

খুলনা বিভাগে ৪০১টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে কুষ্টিয়া-১ ও ৩ আসনে ৯৪টি, চুয়াডাঙ্গা-১ আসনে ১৬টি, ঝিনাইদহ-৩ ও ৪ আসনে ২৮টি, যশোর-২ ও ৫ আসনে ৩১টি, খুলনা ২, ৩ ও ৪ আসনে ১২৮টি, সাতক্ষীরা-১ ও ৫ আসনে ৪৫টি এবং বাগেরহাট-১ আসনে ৫৯টি।

বরিশাল বিভাগে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪৯০টি। এর মধ্যে বরগুনা-২ আসনে ১৪টি, ঝালকাঠি-১ আসনে ১৮টি, পটুয়াখালী-২ ও ৩ আসনে ১০১টি, ভোলা-১, ২, ৩ ও ৪ আসনে ১৪৯টি, বরিশাল-১, ৩ ও ৫ আসনে ১৩৩টি এবং পিরোজপুর-২ ও ৩ আসনে ৭৫টি।

ঢাকা বিভাগে ৮১৮টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে টাঙ্গাইল-১, ৪ ও ৮ আসনে ৪৭টি, কিশোরগঞ্জ-৪ ও ৫ আসনে ৭৮টি, মানিকগঞ্জ-১ আসনে ৩৪টি, মুন্সীগঞ্জ-৩ আসনে ১৭টি, ঢাকা-২, ৩, ৪, ৭, ৮, ১০, ১২ ও ১৫ আসনে ৩৭০টি, নারায়ণগঞ্জ-২, ৩ ও ৪ আসনে ১১০টি, ফরিদপুর-৪ আসনে ১৮টি, শরীয়তপুর ১ ও ২ আসনে ৯২টি এবং মাদারীপুর-৩ আসনে ৫২টি।

ময়মনসিংহ বিভাগে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৭৪টি। এর মধ্যে শেরপুর-৩ আসনে ২৬টি, ময়মনসিংহ-১, ২, ৯, ১০ ও ১১ আসনে ১০৭টি, নেত্রকোনা-৩ আসনে ৩২টি এবং জামালপুর-৪ আসনে ৯টি। সিলেট বিভাগের সুনামগঞ্জ-২ আসনে ১৩টি ও মৌলভীবাজার-৩ আসনে ৫০টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র।

চট্টগ্রাম বিভাগে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫৯৮টির মধ্যে কুমিল্লা-৪, ৯ ও ১১ আসনে ৭৮টি, চাঁদপুর-৪ আসনে ৩৮টি, নোয়াখালী-২ ও ৬ আসনে ৮টি, চট্টগ্রাম-২, ১০, ১১, ১৪, ১৫ ও ১৬ আসনে ২৯৪টি, ফেনী-১ ও ৩ আসনে ৫৫টি এবং লক্ষ্মীপুর-২ ও ৩ আসনে ১২৫টি।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
09 February 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা 

নিউজ লিংক কমেন্টসে