নির্বাচনী দায়িত্ব পালনে স্ট্রাইকিং ফোর্স পাচ্ছেন না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

নির্বাচনী দায়িত্ব পালনে স্ট্রাইকিং ফোর্স পাচ্ছেন না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

চ্যানেল নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে স্ট্রাইকিং ফোর্স পাচ্ছেন না সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চিঠি দিয়েও পুলিশ-বিজিবি ও নৌবাহিনীর সদস্য না পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবকে চিঠি দিয়েছেন বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান। নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচন কমিশন সচিবকে লেখা চিঠিতে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমতলী উপজেলায় নির্বাচনী অপরাধ বিচারের নিমিত্ত নির্বাচন কমিশন কর্তৃক নিযুক্ত হয়েছি। উক্ত নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পদ্ধতিতে ভ্রাম্যমাণ কোর্ট পরিচালনায় পর্যাপ্ত পুলিশ সদস্য ও স্ট্রাইকিং ফোর্স চেয়ে ‘স্মারক ২৩৭, তারিখ ০৮/০২/২৬ মূলে নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার, আমতলী ক্যাম্প’ বরাবর চিঠি দেওয়া হলে তারা স্ট্রাইকিং ফোর্স দিতে অপারগতা প্রকাশ করেন। আমি তাদের অপারগতার কারণ আমাকে লিখিতভাবে জানাতে বললে তারা জানাবেন বলে আর কোনো যোগাযোগ করেননি। এরপর ‘স্মারক ২৫০, তারিখ ০৯/০২/২৬ মূলে ইনচার্জ, আমতলী বিজিবি ক্যাম্প’ বরাবর চিঠি দেওয়া হলেও স্ট্রাইকিং ফোর্স পাওয়া যায়নি। অন্যদিকে পুলিশ সুপার, বরগুনা বরাবর পুলিশ চেয়ে চিঠি দেওয়া হলে মাত্র দুই জন পুলিশ আমাকে দেওয়া হয়েছে এবং এর বেশি পারবেন না মর্মে অবগত করেছেন। এমতাবস্থায় মাত্র ২ জন পুলিশ সদস্য নিয়ে একটি ভ্রাম্যমাণ কোর্ট পরিচালনা ও উক্ত কোর্টের নিরাপত্তা বিধান করা অসম্ভব।

গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৮৯এ (২) অনুচ্ছেদ অনুযায়ী এবং আপনার কার্যালয়ের সূত্রোক্ত স্মারকের নিয়োগপত্রের ৭নং দফা মতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত যেকোনো ফোর্সের কমান্ডার বা ইনচার্জ, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই অনুচ্ছেদের অধীন নিয়োগকৃত ম্যাজিস্ট্রেটের চাহিদার প্রেক্ষিতে স্ট্রাইকিং ফোর্স প্রদান করতে বাধ্য এবং প্রদান করতে ব্যর্থ হলে
তার উক্ত কর্মকান্ড অদক্ষতা বা অসদাচরণের সামিল হতে পারে।

অতএব উপর্যুক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমাকে নির্বাচনী দায়িত্ব পালনে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা করতে এবং পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য ও স্ট্রাইকিং ফোর্স প্রদানে অপারগতা প্রকাশকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে মহোদয়ের সদয় মর্জি হয়।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
10 February 2026

নির্বাচনী দায়িত্ব পালনে স্ট্রাইকিং ফোর্স পাচ্ছেন না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

নিউজ লিংক কমেন্টসে