বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

চ্যানেল নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ রয়েছে। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় এই নির্বাচনে দলের শীর্ষ নেতাদের ভোটকেন্দ্রের তথ্য প্রকাশ করেছে বিএনপি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ভোট দেবেন ঢাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।

এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন। ঢাকা মহানগর বিএনপির নেতা মির্জা আব্বাস ভোট দেবেন শাহাজাহানপুরে অবস্থিত মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে।

অন্যদিকে গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ উপজেলার চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউটে, ইকবাল হাসান মাহমুদ টুকু সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহন উপজেলার আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভোট প্রদান করবেন।

এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
10 February 2026

বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

নিউজ লিংক কমেন্টসে