ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ রেলগেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলি ট্রেনটি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ঢুকার আগ মুহূর্তে জেলা পরিষদ রেলগেটের সামনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি জানান, তার বয়স আনুমানিক ৪০-৪৫ হবে। অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে।
Unlock exclusive affiliate perks—register now!