চ্যানেল নিউজ ডেস্ক : ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস।
দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়।
পোস্টে বলা হয়, “একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।”
এতে আরও উল্লেখ করা হয়, “আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।”
Promote our products and earn real money—apply today!