এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের: মাহদী আমিন

এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের: মাহদী আমিন

চ্যানেল নিউজ ডেস্ক : নির্বাচনে বিএনপির বিজয় নিয়ে অনুভূতি জানাতে গিয়ে দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ‘এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের।’

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনগণের প্রত্যাশামাফিক জবাবদিহিমূলক সরকার গঠন করবে বিএনপি। বাংলাদেশ সব শহীদের মায়ের স্বপ্নের এক দেশ হবে বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র।

মাহদী আমিন বলেন, আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা, বিশ্বাস ও ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন।

আজ দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি জোট পেয়েছে ২১২ আসন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭ আসন। স্বতন্ত্র ও অন্যান্যরা পেয়েছে ৮টি আসন।

মাহদী আমিন আরও বলেন, জনগণের রায়ের মাধ্যমেই এই বিপুল বিজয় অর্জিত হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং গণতন্ত্রের সুফল জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
13 February 2026

এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের: মাহদী আমিন

নিউজ লিংক কমেন্টসে