ডা. শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

ডা. শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

চ্যানেল নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৯ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে প্রবেশ করেন তিনি। পরে তারেক রহমানকে জামায়াতের আমির ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ ছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এর আগে শনিবার বিএনপি সূত্র জানায়, তারেক রহমান রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন।

এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসার আশপাশে নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
15 February 2026

ডা. শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

নিউজ লিংক কমেন্টসে