প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশ কর্মকর্তা আটক

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশ কর্মকর্তা আটক

চ্যানেল নিউজ ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার হাতে ধরা পড়েছেন পুলিশের এক এএসআই (৩২)।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার রাজৈ ইউনিয়নে মধ্যরাজৈ এলাকায় ওই ঘটনাটি ঘটে।

জানা গেছে, এএসআই একই গ্রামের বাসিন্দা এবং তিনি কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত। তবে, তিনি যথাযথ কর্তৃপক্ষের বিনানুমতিতে ৪-৫ মাস যাবৎ অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

নারীসহ আটক ওই এএসআইকে রবিবার (১৫ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হয়েছে।

ভালুকা থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, জনতার হাতে আটক হয়েছেন ওই এএসআই। তবে, তিনি যথাযথ কর্তৃপক্ষের বিনানুমতিতে ৪-৫ মাস যাবৎ অনপস্থিত রয়েছেন। জেলা পুলিশ থেকে বারবার নোটিশ দেওয়ার পরও তিনি কর্মস্থলে যোগদান করছেন না।

তার সাত বছর এবং আড়াই বছরের দুইটি ছেলে সন্তান রয়েছে।

অপরদিকে, জনতার হাতে ধরাপড়া ওই নারী (২৩) একই গ্রামের সৌদি প্রাসীর স্ত্রী। দুই বছর বয়সী তার দুটি জমজ ছেলে সন্তান রয়েছে। একই এলাকায় বাড়ি হওয়ায় সুবাদে ওই নারীর সঙ্গে দীর্ঘদিন যাবৎ ওই এএসআইয়ের পরকিয়া সম্পর্ক চলে আসছিল।

এদিকে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঘটনার রাতে ওই এএসআই ওই প্রবাসীর বাড়িতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে, তারা রাত দেড়টার দিকে প্রবাসীর ঘরে আপত্তিকর অবস্থায় তাকে এবং প্রাবসীর স্ত্রীকে আটক করেন। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও সেনাসদস্যরা তাদেরকে থানায় নিয়ে আসে।

যথাযথ কর্তৃপক্ষের বিনানুমতিতে ৪-৫ যাবৎ কিশোরগঞ্জ সদর থানায় ওই এএসআই অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানায় এসআই মো. রফিকুল ইসলাম জানান, আপত্তিকর অবস্থায় আটক এএসআই ও নারীকে দণ্ড বিধির ২৯০ ধারায় প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশ কর্মকর্তা আটক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
15 February 2026

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশ কর্মকর্তা আটক

নিউজ লিংক কমেন্টসে