আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা করা হবে : ইসি আনোয়ারুল

আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা করা হবে : ইসি আনোয়ারুল

চ্যানেল নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আইনের মধ্যে থেকেই গেজেট প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে তরিঘড়ি করা হয়নি। ১১ দলীয় জোটের ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার বিষয়টি অপ্রসঙ্গিক। তবে, আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই কোনো অভিযোগকারীর। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।

তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন দিতে সফল হয়েছে কমিশন। প্রত্যাশার চেয়েও বেশি পূরণ হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে।

এদিকে শেরপুর-৩ আসনের ব্যাপারে এখনও ইসি সিদ্ধান্ত নেয়নি বলেও জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
15 February 2026

আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা করা হবে : ইসি আনোয়ারুল

নিউজ লিংক কমেন্টসে