রমজান-ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির ‘এস্কর্ট সেবা’

রমজান-ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির ‘এস্কর্ট সেবা’

চ্যানেল নিউজ ডেস্ক : পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ডিএমপি’র এস্কর্ট সেবা চালু।

এ সময় ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, অর্থ ও বিভিন্ন দ্রব্যের লেন-দেন ও স্থানান্তর বৃদ্ধি পাবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

কোন ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অধিক পরিমাণ অর্থ ও মূল্যবান দ্রব্য স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে তাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এস্কর্ট সেবা প্রদান করবে।

এ ক্ষেত্রে পুলিশ এস্কর্ট সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে।

সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হলো।

কন্ট্রোল রুমের নম্বরসমূহ নিম্নরূপ : ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫, ০১৩২০-০৩৭৮৪৬। জাতীয় জরুরি সেবা নম্বর : ৯৯৯।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
19 February 2026

রমজান-ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির ‘এস্কর্ট সেবা’

নিউজ লিংক কমেন্টসে