৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

চ্যানেল নিউজ ডেস্ক : ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে, সেগুলো পুনরায় যাচাই-বাছাই করতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৈঠকে বেশ বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে জানিয়ে সাংবাদিকদের সামনে একে একে সেগুলো তুলে ধরেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টের পর বেশ কিছু মামলা হয়েছে। কিছু সুবিধাবাদী মানুষ এসব মামলা করেছে। ব্যবসায়ী-সাংবাদিকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষদের নামে মামলা করা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এসব মামলা যাচাই-বাছাই করা হবে। নিরীহ মানুষ যাতে ভোগান্তিতে না পড়েন, সে জন্য এসব মামলা পুনরায় যাচাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলাগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পুলিশ সরকারকে প্রতিবেদন দেবে বলে জানান নতুন স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে বিডিআর বিদ্রোহের ঘটনাও পুনরায় তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

সভার সিদ্ধান্ত তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে (২০০৯ থেকে ২৪ সাল) দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলো যাচাই-বাছাই করা হবে। বিগত সময়ে যথাযথ প্রক্রিয়া মেনে লাইসেন্স দেওয়া হয়েছে কি না, কাদের লাইসেন্স দেওয়া হয়েছে, তারা লাইসেন্স পাওয়ার যোগ্য ছিল কি না, তা দেখা হবে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
23 February 2026

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজ লিংক কমেন্টসে