সংসদের চিফ হুইপ পদে আলোচনায় যাদের নাম

সংসদের চিফ হুইপ পদে আলোচনায় যাদের নাম

চ্যানেল নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী মাসের ১২ তারিখে বসার কথা রয়েছে। অধিবেশন শুরুর আগেই বিরোধী দলীয় চিফ হুইপের পদ প্রায় চূড়ান্ত হয়ে গেছে। জামায়াত জোট এই পদে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মনোনয়ন দিয়েছে।

এদিকে সরকারি দলীয় চিফ হুইপ মনোনয়ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। তাঁর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। পাশাপাশি উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ১০ জনকে। দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় তাঁদের মধ্যে কেউ কেউ এখন স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ পদে আলোচনায় আছেন।

সরকারদলীয় চিফ হুইপ পদে সবচেয়ে বেশি আলোচিত দুটি নামই বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং দুজনেরই বাড়ি নোয়াখালীতে। একজন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক, অন্যজন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। দলীয় নির্ভরযোগ্য সূত্র বলছে, অভিজ্ঞতা ও সাংগঠনিক অবস্থানের কারণে এই দুই নেতার মধ্য থেকেই চিফ হুইপ নির্ধারণের সম্ভাবনা বেশি।

জয়নুল আবদিন ফারুক ছয়বারের সংসদ সদস্য। নবম জাতীয় সংসদে তিনি বিরোধী দলের চিফ হুইপ ছিলেন এবং সে সময় তাঁর কার্যক্রম দলীয়ভাবে ইতিবাচক হিসেবে বিবেচিত হয়। বর্তমানে তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে বরকত উল্লাহ বুলু পাঁচবারের সংসদ সদস্য। ২০০১ সালে বিএনপি সরকারের সময় তিনি বাণিজ্য উপদেষ্টা ছিলেন। এবারের মন্ত্রিসভায় তাঁর নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত জায়গা হয়নি। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান। এর আগে যুবদলের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতি এবং পরে বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।

দলীয় সূত্রগুলো বলছে, সংসদ অধিবেশন শুরুর আগেই সরকারি দলীয় চিফ হুইপসহ সংসদের গুরুত্বপূর্ণ পদগুলো চূড়ান্ত করা হতে পারে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
23 February 2026

সংসদের চিফ হুইপ পদে আলোচনায় যাদের নাম

নিউজ লিংক কমেন্টসে