ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নামজারী বাতিলের দাবী

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নামজারী বাতিলের দাবী

চ্যানেল নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রতারণা মূলক নামজারী বাতিলের দাবী জানিয়েছে ভূক্তভোগী একটি পরিবার।

এ বিষয়ে আশুগঞ্জের সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিত আবেদন করেছে ভূক্তভোগী সাদমান মুজিব।
লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন যে,
সোনারামপুর মৌজার ৯২৭ নং বি.এস খতিয়ানে ২২৮১,২২৮৫ ভূমি গত ২৬/০৭/২০১৭খ্রি. তারিখের ২০৪৪নং হেবা দলিল মূলে মালিক থাকিয়া আমার পিতা মৃত্যু বরণ করিলে পিতার ওয়ারিশ সূত্রে উক্ত ভূমি শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে আছি। সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে নামজারির আবেদন করলে জানতে পারি যে, উক্ত ৯২৭ নং বি এস খতিয়ানের ২২৮১,২২৮৫ মোট-৪.২৫ শতক ভূমি আপনার কার্যালয় থেকে নামজারি জমাখরিজ মোকদ্দমা নং-২৪৭৩/২০২৫-২৬ ইং মূলে ১। মাহমুদা বেগম, পিতা- হেবজু মিয়া, সাং- সোনারামপুর, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া নামে সৃজিত ২৫-৫৬১৪ নং নামজারি খতিয়ান সৃজন করে। যাহা আমার ভিষণ ক্ষতির কারণ বটে। তাই নামজারী ও জমাখারিজ মোকদ্দমা নং- ২৪৭৩/২০২৫-২৬ ইং মূলে সৃজিত ২৫-৫৬১৪ নামজারি খতিয়ান হতে ২২৮১,২২৮৫ দাগে ৪.২৫ শতক ভূমি বাতিলক্রমে মূল ৯২৭ জোতে পূর্ণবহাল এর আবেদন করছি।
 উপরোক্ত বিষয়টি বিবেচনা পূর্বক নামজারী জমা খারিজ মোকদ্দমা নং-২৪৭৩/২০২৪-২৫ ইং মূলে সৃজিত ২৫-৫৬১৪ নামজারি খতিয়ান হতে ২২৮১,২২৮৫ দাগে মোট-৪.২৫ শতক ভূমি বাতিলক্রমে মূল ৯২৭ জোতে পূর্ণবহাল এর আদেশ দানে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানিয়েছে ভূক্তভোগী সাদমান মুজিব।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
26 February 2026

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নামজারী বাতিলের দাবী

নিউজ লিংক কমেন্টসে