প্রখ্যাত ক্রীড়াবিদ ও শিক্ষক হেদায়েত উল্লাহ চৌধুরীর ইন্তেকাল

প্রখ্যাত ক্রীড়াবিদ ও শিক্ষক হেদায়েত উল্লাহ চৌধুরীর ইন্তেকাল

নোয়াখালী প্রতিনিধি, চ্যানেল নিউজ : নোয়াখালীর সেনবাগে নেমে এসেছে শোকের ছায়া। সেনবাগ পৌরসভার ৯নং ওয়ার্ডের বাবুপুর চৌধুরী বাড়ির কৃতিসন্তান, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সবার প্রিয় শিক্ষক হেদায়েত উল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার ( ৩ মার্চ ) সকাল ৯টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ছিলেন, সেনবাগ সরকারি পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মরহুম হাবিব উল্ল্যাহ চৌধুরীর সুযোগ্য সন্তান। পিতার আদর্শ ও শিক্ষার আলো বুকে ধারণ করে তিনি নিজেও সমাজে একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন। ক্রীড়াঙ্গনে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় ক্রীড়াচর্চা ও তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে নিরলসভাবে কাজ করেছেন।

মাস্টার হেদায়েত উল্লাহ চৌধুরী ছিলেন অত্যন্ত সদালাপী, বিনয়ী ও পরোপকারী। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তাঁর ইন্তেকালের খবরে এলাকায় শোকের মাতম বিরাজ করছে। আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, সহকর্মী ও অসংখ্য শিক্ষার্থী গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমের জানাজার নামাজ মরহুম হাবিব উল্লাহ চৌধুরী মসজিদ প্রাঙ্গণে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭:০০টায় বাদ মাগরিব অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে এলাকাবাসী এক শূন্যতা অনুভব করছেন, যা সহজে পূরণ হওয়ার নয়। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আল্লাহ পাক মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আমিন

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
04 March 2026

প্রখ্যাত ক্রীড়াবিদ ও শিক্ষক হেদায়েত উল্লাহ চৌধুরীর ইন্তেকাল

নিউজ লিংক কমেন্টসে