বিডিআর হত্যাকাণ্ডে আইজিপি বাহারুলের গ্রেপ্তার চেয়ে হাইকোর্টে রিট

বিডিআর হত্যাকাণ্ডে আইজিপি বাহারুলের গ্রেপ্তার চেয়ে হাইকোর্টে রিট

চ্যানেল নিউজ ডেস্ক : বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে নাম আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেপ্তার চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। তিনি জানান, আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন সচিব ও আইজিপি বাহারুল আলমকে বিবাদী করা হয়েছে। রিটকারী বলেন, স্পর্শকাতর একটি ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আইজিপির নাম এসেছে।

বিডিআর হত্যাকাণ্ডের সময় তিনি তৎকালীন স্পেশাল ব্রাঞ্চের দায়িত্বে ছিলেন। এমন অবস্থায় তাঁকে পদে রাখা হলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বরখাস্তের পাশাপাশি আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

এর আগে গত ৪ ডিসেম্বর একই কারণে আইজিপিকে অপসারণ করতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের তিন আইনজীবী-আব্দুস সামাদ, শাহিন হোসেন ও আতিকুর রহমান।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “বিডিআর হত্যাকাণ্ডে আইজিপি বাহারুলের গ্রেপ্তার চেয়ে হাইকোর্টে রিট”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
10 December 2025

বিডিআর হত্যাকাণ্ডে আইজিপি বাহারুলের গ্রেপ্তার চেয়ে হাইকোর্টে রিট

নিউজ লিংক কমেন্টসে