শেখ হাসিনার বিরুদ্ধে দুই মামলার রায় আজ

শেখ হাসিনার বিরুদ্ধে দুই মামলার রায় আজ

চ্যানেল নিউজ ডেস্ক : ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেয়ার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা পৃথক দুই মামলার রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য রয়েছে।

শেখ হাসিনার পাশাপাশি তার ছোটবোন শেখ রেহানার তিন সন্তান টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ২২ জনের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করবেন।

শেখ হাসিনা পরিবারের সদস্য ছাড়াও আসামি রাজউক, গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারাও। এ মামলায় ২১ জন আসামি পলাতক।

মামলা দুটির অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করেছেন। এর ফলে প্লট বরাদ্দে আইন, বিধি, নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘন হয়েছে।

মূলত ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীর প্রভাব কাজে লাগিয়ে ও জালিয়াতি করে রাজউকের নতুন শহর প্রকল্পের একাধিক প্লট বরাদ্দ নেন। যা পরে দেন শেখ রেহানার সন্তানদের। এক্ষেত্রে, রাজউকের বিধিনিষেধও অমান্য করা হয়।

ইতোমধ্যেই, প্লট দুর্নীতির ৪ মামলায় শেখ হাসিনার ২৬ বছরের কারাদণ্ড হয়েছে। এই দুই মামলাতেও সর্বোচ্চ শাস্তির দাবি দুদকের আইনজীবীদের।

উল্লেখ্য, গত ১৩ ও ১৮ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম পৃথক এই দুই মামলায় রায় ঘোষণার তারিখ ধার্য করেন।

Share this news as a Photo Card

শেয়ার করুন

One response to “শেখ হাসিনার বিরুদ্ধে দুই মামলার রায় আজ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
02 February 2026

শেখ হাসিনার বিরুদ্ধে দুই মামলার রায় আজ

নিউজ লিংক কমেন্টসে