ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ী ও থ্রী-পিস জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ী ও থ্রী-পিস জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, চ্যানেল নিউজ : বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্তে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এর দিক নির্দেশনা ও সুনিপুন পরিকল্পনা মোতাবেক ২৬ এপ্রিল ২০২৬ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা বিওপির টহলদল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ভারতীয় উন্নতমানের শাড়ী ও থ্রী-পিস জব্দ করতে সক্ষম হয় বিজিবি। আটককৃত শাড়ী ও থ্রী-পিসের আনুমানিক মূল্য ৯৪,৩০,০০০/-(চুরানব্বই লক্ষ ত্রিশ হাজার পাঁচশত) টাকা। আটককৃত শাড়ী ও থ্রী-পিস আখাউড়া কাষ্টমস  অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।
 উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
28 April 2026

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ী ও থ্রী-পিস জব্দ

নিউজ লিংক কমেন্টসে