কারাগারে নোবেলের বিয়ে : দেনমোহর ১০ লাখ টাকা

কারাগারে নোবেলের বিয়ে : দেনমোহর ১০ লাখ টাকা

চ্যানেল নিউজ ডেস্ক : ধর্ষণের অভিযোগে কারাবন্দী নোবেলের দাবি ছিল, বাদী তার স্ত্রী। নিজ স্ত্রীকে তিনি ধর্ষণ করেননি। স্ত্রী দাবি করলেও আদালতে বিয়ের কাবিননামা জমা দিতে পারেননি নোবেলের আইনজীবী জসীম উদ্দিন। বাধ্য হয়ে ধর্ষণের অভিযোগ আনা নারীকে বিয়ে করেন কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল। আদালতের নির্দেশে গতকাল বৃহস্পতিবার কারাফটকে বাদী ও বিবাদীকে বিয়ে দেওয়া হয়।

নোবেলের আইনজীবী জসীম উদ্দিন জানান, ধর্ষণ মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন। এ ছাড়া আসামি নোবেলের পক্ষ থেকে আদালতে লিখিতভাবে বিয়ে করার অনুমতি চাওয়া হয়। বাদী ও আসামি উভয় পক্ষের সম্মতিতে বিয়ের ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে গত ২০ মে থেকে কারাগারে ছিলেন নোবেল। তার বিরুদ্ধে অভিযোগ, ইসরাত জাহান প্রিয়া নামের ওই নারীকে সাত মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেছেন নোবেল। অবশেষে গতকাল কারাফটকে তাকে বিয়ে করেন নোবেল। তাদের বিয়ের সাক্ষী ছিলেন দুপক্ষের স্বজন নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান ও সাদেক উল্লাহ ভূঁইয়া। বিয়ের দেনমোহরের অঙ্কটিও কম নয়। জানা গেছে, নোবেল-প্রিয়ার বিয়ের দেনমোহর ছিল ১০ লাখ টাকা।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
20 June 2025

কারাগারে নোবেলের বিয়ে : দেনমোহর ১০ লাখ টাকা

নিউজ লিংক কমেন্টসে