সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা গ্রেফতার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা গ্রেফতার

চ্যানেল নিউজ ডেস্ক : সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদাকে আটক করেছে পুলিশ।
আজ রোববার সন্ধ্যার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে আটক করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কিছু লোক উত্তরা ৫ নম্বর সেক্টরে সাবেক সিইসির ভাড়া বাসা ঘেরাও করে রেখেছিল। আমরা তার নিরাপত্তার জন্য পুলিশ পাঠিয়ে তাকে কাস্টডিতে নেই।’
তিনি আরও জানান, নুরুল হুদার বিরুদ্ধে শেরে বাংলা থানায় মামলা থাকায় তাকে শেরে বাংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
22 June 2025

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা গ্রেফতার

নিউজ লিংক কমেন্টসে