বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম

বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম

চ্যানেল নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ইরান-ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিশ্বব্যাপী ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আরও ৪ শতাংশ কমে ব্যারেল প্রতি ৬৮ ডলারের কাছাকাছি হয়েছে, যা সোমবারের ট্রেডিং সেশনে ৭ শতাংশ কমারই ধারাবাহিকতা।

তেলের দাম এখন ১২ জুন থেকেও কম, যেদিন ইসরাইল প্রথম ইরানে আক্রমণ শুরু করেছিল।

মধ্যপ্রাচ্য পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এশিয়ার শেয়ার বাজারগুলোও ইতিবাচক সাড়া দিচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলোও ঊর্ধ্বমুখী।

এর আগে ইরান ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, আগামী ৬ ঘণ্টার মধ্যে ইরান ও ইসরাইলের মধ্যে পূর্ণ যুদ্ধবিরতি হবে।

সামাজিকমাধ্যম ট্রুথে এ ব্যাপারে ট্রাম্প লিখেছেন, ‘সবাইকে অভিনন্দন! ইসরাইল এবং ইরানের মধ্যে চুক্তি হয়েছে- আগামী ৬ ঘণ্টার মধ্যে একটি পূর্ণ এবং সম্পূর্ণ যুদ্ধবিরতি হবে। এই সময়ের মধ্যে ইরান এবং ইসরাইল তাদের চলমান চূড়ান্ত অভিযান সম্পন্ন করবে। এরপর ১২ ঘণ্টা পর যুদ্ধ শেষ হিসেবে বিবেচনা করা হবে।’

Share this news as a Photo Card

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

themesbazartvsite-01713478536
24 June 2025

বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম

নিউজ লিংক কমেন্টসে